বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাংবাদিকতায় ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ফারজানা শোভা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘ভারত-বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২৪’পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্ট ফোরামের ( ডিএমজেএফ) আহ্বায়ক ফারজানা শোভা।

শুক্রবার (৩১ মে) বিকেলে রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ভারত-বাংলাদেশ কালচারাল সোসাইটি নামে একটি সংগঠন এই আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা বিচারপতি ড.মো.আবু তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান লেফট্যান্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ বীরপ্রতীক।

ফারজানা শোভা একুশে টেলিভিশনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিটে কর্মরত। এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থা ভয়েস অব মিডিয়ার বাংলাদেশ চেয়ারপার্সন ও সাউথ এশিয়ান জার্নালিস্ট ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর