বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে জার্মান নাগরিকের বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

 জার্মান নাগরিক রুডিগার কোচ পানামা উপকূলে সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড গড়েছেন, খবর এএফপি’র। 

জার্মান নাগরিক মহাকাশ ইঞ্জিনিয়ার রুডিগার কোচ (৫৯) শুক্রবার  সমুদ্রের নিচের ৩০ মিটারের ক্যাপসুল (বাসা) থেকে বের হয়ে আসেন। এসময় সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুজানা রেয়েস উপস্থিত ছিলেন।

সুজানা এটা নিশ্চিত করেছেন যে, রুডিগার কোচ আমেরিকান জোসেফ দিতুরির রেকর্ড ভেঙ্গে ফেলেছেন। জোসেফ দিতুরি এর আগে ফ্লোরিডার লেকে পানির নিচে একটি লজে ১০০ দিন পার করেছিলেন।

সমুদ্রের নিচে ৩৬ ফুট গভীরে অবস্থিত ক্যাপসুল থেকে বের হয়ে কোচ এএফপিকে বলেছেন, এটা ছিল একটা দু:সাহসিক কাজ, যা শেষ হয়েছে। এটা দারুন, যেখানে সবকিছু শান্ত এবং অন্ধকারময়। সমুদ্র যেখানে জ্বলজ্বল করে। পোর্টহোলের মাধ্যমে সমুদ্রের ভিউ সম্পর্কে রুডগার কোচ এএফপিকে এমনটা বলেছেন।

কোচ বলেন, এই অভিজ্ঞতার বর্নণা দেওয়া অসম্ভব। আপনাকে নিজ থেকে এই অভিজ্ঞতা অর্জন করতে হবে।

কোচের ক্যাপসুলে (বাসা) একটা বেড, একটা টয়লেট, টিভি, কম্পিউটার এবং ইন্টারনেটের সুবিধা ছিল।

এমনকি ছিল একটা শরীর চর্চা সাইকেলও।

এএফপি’র সাংবাদিককে জার্মান মহাকাশ ইঞ্জিনিয়ার রুডিগার কোচ বলেন, মানুষের জীবনের ব্যাপারে আমরা যেমনটা ভাবি এই অভিযানের ফলে সেসব ভাবনার পরিবর্তন ঘটবে। কোথায় আমরা বসতি গড়তে পারি, তারও।

আমার এই অভিযান এটা প্রমাণ করছে যে সমুদ্রগুলোর পরিবেশ মানব সভ্যতার বর্ধিতকরণে যথার্থ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর