বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সময় টিভির সম্প্রচার বন্ধ: আপিল আদেশ মঙ্গলবার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ২:১৯ অপরাহ্ন

বেসরকারি টিভি চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার সাত দিনের জন্য বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের ওপর আদেশের জন্য মঙ্গলবার (২৭ আগস্ট) দিন রেখেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।

আদালতে আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, আহসানুল করিম ও রুহুল কুদ্দুস কাজল।

এর আগে শম্পা রহমানের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে ১৯ আগস্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ সম্প্রচার বন্ধের আদেশ দেন। ওই দিন রাত থেকে ক্যাবলে আর সময় টিভি দেখা যাচ্ছে না।

এর বিরুদ্ধে আহমেদ জোবায়ের আপিল বিভাগে আবেদন করেন।

১৯ আগস্ট আহমেদ জোবায়েরের পক্ষের আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, সময় টিভির মালিকানা নিয়ে হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন বিচারাধীন রয়েছে। এ তথ্য গোপন করে নতুন করে রিট করা হয়েছে।

গণমাধ্যমের খবর অনুসারে, গত ১০ আগস্ট গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নির্ধারণ করা হয়।

এতে বলা হয়, শনিবার গুলশানের সিটি হাউসে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সভায় পরিচালক মিসেস শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সময় মিডিয়া লিমিটেডের সব কার্যক্রম এখন থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় পরিচালিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর