বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

লেবুর সালাদ রেসিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৩:০২ অপরাহ্ন

চিকিৎসকেরা লেবুর রসের সঙ্গে লেবুর খোসা খাওয়ারও পরামর্শ দেন। কারণ এতে একদিকে ভিটামিন সি-এর অভাব পূরণ হয় অন্যদিকে খোসা খাওয়ার ফলে ক্যালসিয়াম পাওয়া যায়। এবং খাবার সহজে হজম হতেও সাহায্য করে। খোসাসহ লেবু খেতে চাইলে সালাদ বানিয়ে খেতে পারেন।

যা যা লাগবে: লেবু তিনটি, টালা শুকনো মরিচ চার-পাঁচটি, বিট লবণ আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ এবং কাসুন্দি পরিমাণ মতো।

প্রণালি: প্রথমে তিনটি মাঝারি আকারের লেবু নিয়ে নিন। পরিষ্কার পানিতে ধুয়ে গোল গোল স্লাইস করে কেটে আলাদা একটি বাটিতে রাখুন। এবার আরেকটি বাটিতে টালা শুকনো মরিচ লবণ দিয়ে চটকে নিন। এর মধ্যে একে একে সব উপকরণ দিয়ে মেখে নিন। তারপর লেবুর স্লাইসগুলো দিয়ে আবার মাখুন। কাসুন্দি পছন্দ না হলে এড়িয়ে যেতে পারেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর