শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

লুট হওয়া ৩০৯টি অস্ত্র ও ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি উদ্ধার: পুলিশ হেডকোয়ার্টার্স

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন

দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র এবং ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৯ দিন পর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হলো।

আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় বাসসকে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩০৯টি, গোলাবারুদের মধ্যে গুলি ৬ হাজার ২৫৮ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ৩১৮টি, টিয়ার গ্যাস গ্রেনেড ২ টি এবং সাউন্ড গ্রেনেড ৯টি উদ্ধার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর