গত ২৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে হঠাৎ করেই তার ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়। কয়েক সেকেন্ডের এই লাইভ ভিডিওটি পরে মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। এর নেপথ্যে কি ছিল তা নিয়ে তৈরি হয় ধুম্রজাল।
অবশেষে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করতে হয় তাহসান-ফারিণকে। সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন তারা।
দুজনে জানান, তারা ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন, তখন ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও, কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেয়া সম্ভব হয়নি। তারা ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন তারা সুস্থ আছেন আর আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।