বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরনে সেদেশের  উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। খবর এএফপি’র। 

রাশিয়ার সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইগর কিরিলোভ তার ডেপুটিসহ দক্ষিন-পূর্ব মস্কোর ঐ বিস্ফোরনে নিহত হন। সকালে যখন তারা একটি বিল্ডিং থেকে বের হয়ে আসছিলেন। বাড়িটির প্রবেশদ্বারের পাশে একটি স্কুটারে বিস্ফোরক ডিভাইস রাখা ছিল। রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, ওই ডিভাইসে সকালে মস্কোর রাইয়াজান্সকি এভিনিউয়ে বিস্ফোরনটি ঘটানো হয়। বিস্ফোরনে বাড়িটির কয়েকটা জানালা ভেঙ্গে যায়, প্রবেশদ্বার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কিরিলোব  ২০১৭ সাল থেকে রাশিয়ার  রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। গত অক্টোবরে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলে, তার উপর বৃটেন নিষেধাজ্ঞা জারী করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর