বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীর আরও ১৫ থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ২:১২ অপরাহ্ন

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

১৫ থানায় নতুন ওসিরা হলেন- তুরাগ থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শহীদ, নিউমার্কেট থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানার ওসি মো. মহসিন হোসাইন, বংশাল থানার ওসি আতিকুর রহমান, লালবাগ থানার ওসি কাশৈনু, রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, মুগদা থানার ওসি সোহবাব মিয়া, কদমতলী থানার ওসি মো. মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহআলী থানার ওসি একেএম মামুনুর রশিদ, দারুস সালাম থানার ওসি রাকিব উল হোসেন, আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ও মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা।

এর আগে ২০ ও ২১ আগস্ট পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে ১৩ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর