বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে কিশোর গ্যাং এর ৬ সদস্য আটক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৫:১১ অপরাহ্ন

রাজধানীতে চাঁদাবাজীর অভিযোগে কিশোর গ্যাং চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আজ শুক্রবার র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল বাসস’কে এসব তথ্য জানান।  আটকৃতরা হলো,  আল আমিন (১৯),  মো. মুজাহিদ হোসেন  ওরফে  রনি (১৮), মো. আব্দুর রহমান (২৩), মো. মেহেদী হাসান  ওরফে হৃদয় (১৮), মো. আহাদুর রহমান ওরফে  জয় (১৮) ও  মো. তানজিন হোসেন (১৮)।
এম. জে. সোহেল জানান, গত ২ নভেম্বর বিকালে ১৩ থেকে ১৪ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় জনৈকা সাজেদার বাড়ীতে এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। সাজেদা ওই চাঁদা দিতে অপারগতা জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার  রাতে তারা পুনরায় সাজেদার বাসায় এসে তাদের দাবীকৃত চাঁদা প্রদানের জন্য চাপ দেয় এবং সাজেদা ও তার বাড়ীর ভাড়াটেসহ সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা সাজেদাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভিকটিম সাজেদা বেগমের কাছ থেকে চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি দেয়ার কথা র‌্যাবের কাছে স্বীকার করে। এছাড়াও তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলো। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর