বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাঙামাটির কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১:৪৪ অপরাহ্ন

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওবায়েদ উল্লাহ নামে এক যুবলীগ নেতাকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা।

ওসি জানান, সোমবার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজারে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ওবায়েদ উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো জানতে পারিনি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর