বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাউজানে আটবার সিআইপি নির্বাচিত ব্যবসায়ীর বাড়িতে লুটপাটের পর আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩০ অপরাহ্ন

চট্টগ্রামের রাউজানে ওমানপ্রবাসী এক সিআইপি ব্যবসায়ীর দুটি বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে উপজেলার চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামে এ ঘটনা ঘটে।

যার বাড়িতে আগুন দেওয়া হয়েছে তার নাম ইয়াসিন চৌধুরী। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আটবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। ইয়াসিন চৌধুরী রাউজান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্থানীয় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফজলে করিম চৌধুরী বর্তমানে কারাগারে আছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ২৫ থেকে ৩০ ব্যক্তি মোটরসাইকেলে এসে ইয়াসিন চৌধুরীর দুটি দোতলা বাড়ি হাজেরা ভবন ও খোরশেদ আহমদ চৌধুরী ভবনের বিভিন্ন কক্ষে ঢুকে দরজা, জানালা ও আসবাব ভাঙচুর শুরু করে। ভাঙচুরের পর দুটি ঘরে আগুন লাগিয়ে দিয়ে হামলাকারীরা চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, ২০-২২টি মোটরসাইকেলে করে একদল যুবক এসে ইয়াসিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর চালায়। সেইসঙ্গে লুটপাট করে। পরে দাহ্য পদার্থ দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। যাওয়ার সময় ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে তারা। ওই সময় ওই বাড়িতে কেয়ারটেকার মোস্তফা ছাড়া আর কেউ ছিলেন না।

রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ফায়ার সার্ভিসের দুটি টিম দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি বাড়ির ৮ থেকে ১০টি কক্ষ আগুনে পুড়েছে। অন্য কক্ষগুলোয়ও ভাঙচুর চালানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর