বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুবদল কর্মী নিহতের মামলায় ডিবির সাবেক এসআই কনক কারাগারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৬:৩৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন আহম্মেদ নিহতের ঘটনায় এজাহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন এ আদেশ দেন।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, মাহফুজুর রহমান কনককে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী সোমবার শুনানির দিন ধার্য করেন।

এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে তার কর্মস্থল ঢাকার ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করে পুলিশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর