শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি বর্ষণের দায়ে এক বালক অভিযুক্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে গুলি করে চারজনকে হত্যার দায়ে ১৪ বছর বয়সী এক বালককে অভিযুক্ত করা হয়েছে। এদিকে তার বাবার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। 
বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাই স্কুলে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করার অভিযোগে কিশোরটির বিরুদ্ধে চারটি হত্যা মামলা দায়ের হয়েছে।
স্কুলটিতে ওই কিশোরের হামলায় নয়জন আহত হয়। এদের অধিকাংশই শিশু। তারা সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫৪ বছর বয়সী সন্দেহভাজন পিতা কলিন গ্রে নিরাপত্তা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকা-ের চারটি, দুটি খুনের এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার আটটি অভিযোগ আনা হয়েছে। শিশুর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার পর এসব অভিযোগে গ্রে’ যুক্তরাষ্টের ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া সর্বশেষ মার্কিন পিতা।
জর্জিয়ার তদন্ত ব্যুরোর পরিচালক ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রে তার ছেলেকে ‘জ্ঞাতসারে’ অস্ত্র রাখার অনুমতি দেওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হলো।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গোলাগুলি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে বন্দুকের সংখ্যা মানুষের চেয়ে বেশি এবং এমনকি শক্তিশালী সামরিক ধাচের রাইফেল ক্রয়ের নিয়মগুলো অনেক শিথিল। ফলে মার্কিন নাগরিকরা খুব সহজেই এ ধরনের অস্ত্র কিনতে পারেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর