শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

যুক্তরাষ্ট্রে মেটার ফ্যাক্ট চেকিং কার্যক্রম বাদ দেওয়ার নিন্দায় বাইডেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার প্রযুক্তি মোঘল মেটার (ফেসবুক) তৃতীয় পক্ষ ফ্যাক্ট চেকিং কার্যক্রম যুক্তরাষ্ট্রে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। 

ফ্যাক্ট চেকিং বাদ দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি মনে করি এটা আসলেই লজ্জাজনক’।

‘একটা অসত্য বিষয় তারা প্রিন্ট হতে দেবে এবং লাখ লাখ মানুষ তা দেখবে ও পড়বে’ উল্লেখ করে প্রসিডেন্ট বাইডেন আরো বলেন, এ ধরনের বিষয় যুক্তরাষ্ট্রের সাথে যায় না। আমরা সত্য উপস্থাপন করতে চাই।

বুধবার ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জুকারবার্গ বলেন, তিনি যুক্তরাষ্ট্রে ফেসবুকের থার্ড পার্টি ফ্যাক্ট চেকিং বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জুকারবার্গ আরো বলেন, ফ্যাক্ট চেকাররা খুব বেশিমাত্রায় রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। বিকল্প হিসেবে ইলন মাস্কের এক্স এর মত ফেসবুক এবং ইন্সটাগ্রাম কমিউনিটি নোট নেবে। ।

বার্তা সংস্থা এএফপি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বব্যাপী ২৬টি ফেসবুকের ফ্যাক্টচেকিং প্রোগ্রামের সঙ্গে কাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর