বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাষ্ট্রের আলোচিত তিন গুপ্তহত্যাকাণ্ডের গোপন নথি প্রকাশে ট্রাম্পের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের অন্যতম আলোচিত তিন গুপ্তহত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত গোপন নথি প্রকাশের লক্ষ্যে পরিকল্পনা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়র হত্যার গোপন নথি প্রকাশে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিবিসি বলছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ট্রাম্প এ-সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন।

নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, দীর্ঘসময়, বছরের পর বছর, দশকের পর দশক ধরে বহু মানুষ এর জন্য অপেক্ষা করছেন এবং সবকিছু প্রকাশ করা হবে।

ট্রাম্প তার আদেশে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক, অ্যাটর্নি জেনারেল) জন্য কিছু নির্দেশনা রয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জন কেনেডি, রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়র হত্যাকাণ্ড সম্পর্কিত গোপন নথিগুলো প্রকাশ করার বিষয়ে ১৫ দিনের মধ্যে পরিকল্পনা উপস্থাপন করতে হবে।

বর্তমানে এই নথিগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। এ ছাড়া অন্যদের ক্ষেত্রে একই ধরনের পরিকল্পনা উপস্থাপনের জন্য কর্মকর্তাদের ৪৫ দিন সময় দেওয়া হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ৩৫তম মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে ১৯৬৩ সালে এবং তার ভাই রবার্ট কেনেডি ও মার্টিন লুথার কিংকে ১৯৬৮ সালে হত্যা করা হয়েছিল।

রবার্ট কেনেটি সিনেটর ছিলেন এবং মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর