বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

যুক্তরাজ্যে শিশুদের নামকরণে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে ছেলে শিশুদের নামকরণের ক্ষেত্রে প্রথমবারের মতো ‘মুহাম্মদ’ নামটি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) ২০২৩ সালের শিশুদের নামের তালিকা প্রকাশ করেছে, যা বিবিসি এক প্রতিবেদনে তুলে ধরেছে।

এই তালিকায় ‘মুহাম্মদ’ নামটি আগের শীর্ষস্থানীয় নাম ‘নোয়াহ’-কে পেছনে ফেলেছে। এবার নোয়াহ দ্বিতীয় স্থানে অবস্থান করছে, আর তৃতীয় স্থানে রয়েছে ‘অলিভার’।

মেয়ে শিশুদের মধ্যে, ‘অলিভিয়া’ টানা আট বছর ধরে সবচেয়ে জনপ্রিয় নামের মর্যাদা ধরে রেখেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ এবং ‘আইসলা’।

ওএনএস প্রতিবছর শিশুদের নামের ওপর জরিপ পরিচালনা করে সবচেয়ে জনপ্রিয় ও অপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করে। তাদের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪,৬৬১ নবজাতকের নাম রাখা হয়েছে মুহাম্মদ, যা ২০২২ সালের তুলনায় ৪৮৪ জন বেশি। একই সময়ে, ‘নোয়াহ’ নাম রাখা হয়েছে ৪,৩৮২ শিশুর, যা আগের বছরের তুলনায় কম।

বিশ্লেষণে আরও উঠে এসেছে, আরবি নামগুলোর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ছেলেদের মধ্যে ‘আয়মান’ ও ‘হাসান’ নামের জনপ্রিয়তা যথাক্রমে ৪৭ শতাংশ এবং ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেয়েদের ক্ষেত্রে আরবি নামের প্রভাবও উল্লেখযোগ্য। উদাহরণস্বরূপ, ‘আইজাল’ নামটি ৪৮ শতাংশ হারে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর