বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মুম্বাইয়ে অমিতাভ ভক্তদের ‘রবিবার দর্শন’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ২:০৭ অপরাহ্ন

গত রবিবার বিশেষ দিন ছিল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য। তার বাড়ি জলসা থেকে বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।

রবিবার মুম্বাইয়ের নিজের বাংলোর বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

প্রতি রবিবার, শত শত ভক্ত অমিতাভ বচ্চনের বাসভবনের বাইরে জড়ো হন মেগাস্টারকে এক ঝলক দেখার জন্য। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে ‘শোলে’ তারকা ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত অমিতাভ বচ্চনের ‘ভেট্টাইয়ান’ ছবিটি। ছবিতে ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবাতির সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন বিগ বি। আগামীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’ ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাকে।

এই বছরের জুনে ‘কাল্কি ২৮৯৮ এডি’ নামে একটি সিনেমায় দেখা গেছে তাকে। নাগ আশ্বিন পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমাটি হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থের প্রেরণায় তৈরি এবং এটি ২৮৯৮ সালের পটভূমিতে সেট করা হয়। সিনেমাটিতে কমল হাসান, প্রভাস, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানিসহ আরও অনেক অভিনেতা ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর