শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় আটক ৫

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:২১ পূর্বাহ্ন

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিতের ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। 
আটককৃতরা হলেন- উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের মজুমদার বাড়ীর আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল হোসেন মজুমদার (৪৩), একই বাড়ির মৃত সুলতান আহম্মেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), কুলিয়ারা ভূঁইয়া বাড়ীর মৃত এছাক ভূঁইয়ার ছেলে ইলিয়াছ ভূঁইয়া (৫৮), পাশ্ববর্তী নাঙ্গলকোট থানাধীন রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলার সদর থানার মইশাদী গ্রামের মো. জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ্ সাজ্জাদ (১৯)।
হেনস্তার পর এলাকা ছাড়তে হলো মুক্তিযোদ্ধাকেহেনস্তার পর এলাকা ছাড়তে হলো মুক্তিযোদ্ধাকে
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিবার দুপুরের পর থেকে স্থানীয় একজন মুক্তিযোদ্ধাকে বিক্ষুব্ধ জনতা হেনস্থা করার ভিডিও ভাইরাল হয়। এ ঘটনাটি জানতে পেরে বিশেষ গুরত্বারোপ করার পাশাপাশি ভুক্তভোগী মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে উনাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেই। কিন্তু তিনি অপারগতা প্রকাশ করায় বিষয়টি নিয়ে এগোতে পারিনি। তবে ভাইরালকৃত ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাতেই বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, আব্দুল হাই ভূঁইয়া কানু একজন প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তার নিজ এলাকার একটি স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই সময় তিনি এলাকার কয়েকজন ব্যক্তিকে অপমান-অপদস্ত ও হয়রানি করেন বলেও জানা গেছে। তার বিরুদ্ধে হত্যা, তথ্য প্রযুক্তি, মারামারি ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বিভিন্ন মামলায় একাধিকবার আটক হন এবং জেল খাটেন।
মুক্তিযোদ্ধা কানু অনেকদিন নিজ এলাকায় না এসে আত্মগোপনে ছিলেন । গত ৫ আগস্টের পর দেশের পটভূমি পাল্টে গেলেও তিনি নিজ এলাকায় আসেননি। রবিবার দুপুরে স্থানীয়রা তাকে এলাকায় দেখতে পেয়ে পাতড্ডা বাজার থেকে টেনে-হিছড়ে পার্শ্ববর্তী কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে এসে গ্রাম ছাড়ার হুমকি ও সকলের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন।
এ সময় উত্তেজিত জনতা তাকে শারীরিকভাবে হেনস্থা করে। প্রত্যক্ষদর্শীদের কেউ এ ঘটনার ভিডিও ধারণ করেন। পরে এ ঘটনার ধারণকৃত ১ মিনিট ৪৬ সেকেন্ড এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা সমালোচনার ঝড় তোলেন। পুলিশ বিষয়টি জানতে পেরে গুরুত্ব সহকারে আমলে নেয় এবং ভিডিও দেখে শনাক্ত করে অভিযুক্তদের মধ্যে ৫ জনকে আটক করে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর