শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৫:০৬ অপরাহ্ন

রাজধানীর মিরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

আটককৃতরা  হলেন-আজাদ হাওলাদার, মো. হান্নান হাওলাদার, মো. মিলন লাঠিয়াল ও মো. আ. আজিজ হাওলাদার।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ছেনা (চাকু জাতীয় ধারালো অস্ত্র), একটি চাপাতি, একটি রড ও ডাকাতির কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আজ রোববার (১৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার দিবাগত রাতে মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় লোক মিরপুর মডেল থানার কল্যাণপুর ওভার ব্রিজের নিচে দেশীয় অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাধারণ জনগণের সহায়তায় দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর