বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মিরপুরে অপহরণকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১:০২ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার অপহরণকারী চক্রের পাঁচ সদস্যরা হলেন, আলম হোসেন (৪০), মনির আহম্মেদ (৩৫), কবির (৩৪), মফিজুর হোসেন জনি মোল্লা (৪৪) ও সুফিয়া (৩৫)।

শনিবার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে মিরপুরের শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, রাসেল খান গাজীপুরের একজন ফেব্রিক্স ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফেব্রিক্স কিনে বিক্রি করতেন। এই ফেব্রিক্স ব্যবসার সুবাদে আয়না ওরফে কাজলী নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কাজলী ফেব্রিক্স কেনার জন্য শেওড়াপাড়া এলাকায় রাসেল খানকে আসতে বলেন। মিরপুরের মেট্রোস্টেশনের কাছে এলে কাজলী ফেব্রিক্স দেখানোর কথা বলে তাকে শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের সুফিয়ার বাসায় যাওয়ার জন্য বলেন। রাসেল ওই বাসায় পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী জোরপূর্বক তাকে একটি রুমে আটকে রেখে তার কাছে থাকা নগদ ৩৫ হাজার টাকা, তার ব্যবহৃত একটি মোবাইলফোন ও কাগজপত্র ছিনিয়ে নেয়। পরে তার মোবাইলফোনে থাকা বিকাশ ও নগদের পিন কোড নিয়ে আরও ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর অপহরণকারীরা রাসেলের ফোন থেকে তার মা-বাবা, স্ত্রী ও বন্ধু এলাহীর ফোন করে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

থানা সূত্রে আরও জানা যায়, ভিকটিম রাসেলের বন্ধু এলাহী অপহরণের বিষয়টি মিরপুর মডেল থানায় জানালে পুলিশ দ্রুততম সময়ে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তারে তৎপর হয়। পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। শুক্রবার মিরপুরের শেওড়াপাড়া এলাকার ইকবাল রোডের সুফিয়ার বাসায় অভিযান পরিচালনা ভিকটিমকে উদ্ধার করে ও পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে। এ সময় অপহরণকারীদের হেফাজত হতে একটি চাকু, নগদ ১৪ হাজার টাকা ও পাঁচটি মোবাইলফোন জব্দ করা হয়।

এ ঘটনায় ভিকটিম রাসেলের অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার পাঁচজনসহ অজ্ঞাতপরিচয় ৩/৪ জনের নামে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে। অভিযানের সময় আয়না কাজলী পালিয়ে যায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর