বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নিউ অরলিন্স সফরে যাচ্ছেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে নিউ অরলিন্স সফরে যাবেন। তিনি নববর্ষ বরণের অনুষ্ঠানে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইংরেজি নববর্ষ উদযাপনকালে অনুষ্ঠানে ভিড়ের মাঝে ট্রাক উঠিয়ে দেওয়ায় ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ঐ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে প্রেসিডেন্ট বাইডেন সেখানে যাবেন।

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার প্রেসিডেন্ট ও তার পত্নী জিল ‘বর্ষবরণের অনুষ্ঠনে মর্মান্তিক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে দুর্ঘটনার বিষয়ে কথা বলবেন।’

উল্লেখ্য, গত ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনকারীদের ওপর সাবেক এক মার্কিন সেনা কর্মকর্তা ট্রাক উঠিয়ে দিলে ১৫ জন নিহত হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বী মার্কিন ঐ সেনা কর্মকর্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নাম রাখেন শামসুদ্দিন জব্বার। তিনি ইসলামিক জঙ্গি গোষ্টি আই এস-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হামলার আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে গুলি বিনিময়ে জব্বারও মারা যান।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা-এফবিআই’র তদন্তে প্রমাণিত হয়েছে জব্বার একাই এই হামলা চালিয়েছে। তার সঙ্গে অন্য কোনো সহযোগী ছিল না।

জব্বার অরলিন্স শহরে দুটি বোমাও পুঁতে রেখেছিলেন, যদিও বোমাগুলো বিস্ফোরিত হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর