বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মস্কোয় অফিস ভবনে আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ২:৫২ অপরাহ্ন

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি অফিস ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার  রাজধানী থেকেও প্রায় ২৫ কিলোমিটার উত্তর-পূর্বের ফ্রায়জিনোর অফিস ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির জরুরি সেবা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভাতে শতাধিক বিশেষজ্ঞ ও দুটি হেলিকপ্টার কাজ করেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ছয়তলায় আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে।

আঞ্চলিক গভর্নর আন্দ্রে ভোরোবিভ বলেছেন, আগুন ছড়িয়ে যাওয়ার পর জানালা থেকে ঝাঁপ দেওয়ার পরে দুজন নিহত হন এবং অফিসের ভেতরে আগুনে ছয়জন মারা যায়। ভবনটি থেকে উদ্ধার করা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া আহত দুই দমকলকর্মীকেও চিকিৎসা দেয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর