বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে মরক্কো উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ৬৯ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ২৫ জন নাগরিক মালি দেশের বলে জানিয়েছে মালিয়ান কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানায় আল জাজিরা।

এক বিবৃতিতে মালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৮০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে মাত্র ১১ জন বেঁচে ফিরেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি জরুরি ইউনিট ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে (এপি) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডৌলায়ে কেইতা জানিয়েছেন, নিহত মালিয়ানের মধ্যে বেশ কয়েকজন দেশের পশ্চিমে কায়েস অঞ্চলের বাসিন্দা।

বিজ্ঞাপন

কায়েস অঞ্চলের মারেনার কমিউনের মেয়র মামাদু সিবি এপিকে বলেন, “মৃত ২৫ মালিয়ানের মধ্যে আমার কমিউনের ৮ জন মালিয়ান রয়েছে। এই যুবকরা সাত মাস আগে মৌরিতানিয়ায় নির্মাণ শিল্পে কাজ করার জন্য আমার কমিউন ছেড়েছিল। তারা ইউরোপ এবং আমেরিকায় তাদের বন্ধুদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছিল। তাদের বন্ধুরা এই দেশে আসতে উত্সাহিত করেছিল। নিহতের এদের অনেকেই তাদের পরিবারকে না জানিয়ে এই বিপজ্জনক যাত্রা বেছে নিয়েছিলো।”

 

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ হচ্ছে আটলান্টিক অভিবাসন রুট। সাধারণত আফ্রিকান অভিবাসীরা এই রুট দিয়েই স্পেনের মূল ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করে। বিপজ্জনক এই পথে পারি দেওয়ার সংখ্যা চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাসে যাওয়ার সংখ্যা গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত বছরে এই সময়ে যাওয়ার সংখ্যা ছিলো ৩৯ হাজার ৯১০ জন আর চলতি বছর সেটা বেড়ে পৌঁছেছে ৪১ হাজার ৪২৫ জনে।

সাহেল অঞ্চলে বছরের পর বছর ধরে চলা সংঘাত, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষক সম্প্রদায়ের ওপর পড়ার কারণে মালির মানুষ এই পথ বেছে নিচ্ছেন।

অভিবাসী সহায়তা গোষ্ঠী ওয়াকিং বর্ডারস অনুসারে, আটলান্টিক এই রুটটি বিশ্বের সবচেয়ে মারাত্মক একটি পথ। এই রুট দিয়েই প্রতিবছর সেনেগাল, গাম্বিয়া, মৌরিতানিয়া এবং মরক্কোর নাগরিকরা বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছেন।

সংস্থাটি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, চলতি বছর সমুদ্রপথে স্পেন পৌঁছানোর সময় ১০ হাজারের বেশি লোক মারা গেছেন। যা ২০০৭ সালের পর থেকে সর্বোচ্চ সংখ্যা। মৌরিতানিয়া থেকে বের হওয়ার সময়ই মারা গেছেন ৬ হাজার ৮২৯ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর