শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ভুটানের রাজা আসছেন ঢাকা সফরে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৩:২৯ অপরাহ্ন

পাঁচ দিনের সফরে আগামী ২৫ মার্চ ঢাকায় আসছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। তিনি স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নেবেন।

ঢাকা সফরকালে ভুটানের রাজা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সফরকালে জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজার বিশেষ ইকোনমিক জোন, কুড়িগ্রাম বিশেষ ইকোনমিক জোন, সোনাহাট স্থলবন্দর প্রভৃতি পরিদর্শন করবেন।

ভুটানের রাজার এ সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া, কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।

সফর শেষে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আগামী ২৯ মার্চ ঢাকা ত্যাগ করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর