বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভালো ছবি তোলার উপায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০:১২ অপরাহ্ন

মানুষের হাতে হাতে মুঠোফোনের মাধ্যমে ক্যামেরা পৌঁছে গেছে। এর পেছনে রয়েছে দীর্ঘ সময়ের পরিবর্তন এবং বিবর্তনের গল্প। জানা যায়, ক্যামেরার ব্যবহার শুরু হয়েছিল চীনে। তাও ৪০০খ্রিষ্ট পূর্বাব্দে। প্রথম ক্যামেরার নাম অবস্কিউরার। আধুনিক ক্যামেরা যুগের সূচনা হয়েছে ১৮২৫ খ্রিষ্টাব্দে। বর্তমানে যার হাতে একটি স্মার্টফোন আছে তার হাতে একটি ক্যামেরা আছে। কম বেশি ছবি তোলার অভিজ্ঞতাও প্রায় প্রত্যেকের আছে।

প্রতিবছর ২৯ জুন ক্যামেরা দিবস পালন করা হয়। কিন্তু কে চালু করেছে বা কোথায় ক্যামেরা দিবস প্রথম পালন করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায় না। তবে ফটোগ্রাফি অনেকেরই পছন্দ। ভালো ফটোগ্রাফির কিছু নিয়ম জেনে নিন।

ভালো ছবি তোলার প্রথম শর্তই হচ্ছে কল্পনাশক্তি কাজে লাগানো। ছবির মাধ্যমে গল্প বলার প্রচেষ্টা ছবিকে সুন্দর করে তুলতে পারে। অধুনা ফটোগ্রাফির একটি জনপ্রিয় ধারা হচ্ছে রুল অফ থার্ড। এর মাধ্যমে ছরিব ফ্রেমকে সমান তিন ভাগে ভাগ করা হয়। এক ভাগে মূল বিষয় অন্য দুই ভাগে ছবির প্রেক্ষাপট বা খালি অংশ দেখানো হয়। আপনিও এই উপায়ে ছবি তুলতে পারেন।

ছবি তোলা একটি সৃজনশীল কর্ম। বর্ষার এই দিনে আপনিও ক্যামেরা হাতে নিয়ে বের হতে পারেন। প্রকৃতি বা মানুষের ছবি তুলতে পারেন। ভালো ছবি তোলার জন্য প্রয়োজনে নামকরা ফটোগ্রাফারদের ছবি দেখুন, বুঝুন এবং অনুসরণ করুন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর