বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতীয় নৌ বাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষে নিহত ১৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

মুম্বাইয়ের উপকূলে ভারতীয় নৌ বাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী একটি ফেরির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। নৌ বাহিনী জানিয়েছে, স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যাত্রীবাহী একটি ফেরির সঙ্গে প্রচন্ড বেগে সংঘর্ষ হয়।

আজ টাইমস অব ইন্ডিয়ার উদ্ধৃতি দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা ‘এএনআই’  এ খবর জানিয়েছে।

নৌ বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তা এবং সরঞ্জাম প্রস্তুতকারকের দুই ব্যক্তিসহ ১৩ জন নিহত হয়েছেন।

ফেরি থেকে দুর্ঘটনার একটি ভিডিও ধারণ করা হয়েছে। ফেরিতে ১১০ জন যাত্রী ছিলেন। স্পিডবোটে ছিলেন ৫ জন।

দুর্ঘটনায় ফেরির ১০ জন যাত্রী নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর জাহাজ থেকে বেঁচে যাওয়া দুই যাত্রীসহ বাকি ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।

নৌ বাহিনীর বিবৃতিতে আরো জানানো হয়েছে, ‘গতকাল বুধবার আনুমানিক বিকেল ৪টার দিকে নৌবাহিনীর স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষা চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের কারঞ্জার কাছে নীল কমল নামের একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। ফেরিটি গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল।’

দুর্ঘটনার দুই ঘন্টা পর ফেরির সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ভিডিও প্রকাশ্যে আসে।

এই দুর্ঘটনায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ডের সদস্যরা ১১টি নৌ বাহিনীর নৌকা, মেরিন পুলিশের তিনটি নৌকা এবং উপকূলরক্ষী বাহিনীর একটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চালিয়েছে।

এছাড়া চারটি হেলিকপ্টার, পুলিশ কর্মী, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষের কর্মীরা এবং এলাকার জেলেরা উদ্ধার অভিযানে অংশ নেয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর