শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ভানুয়াতুতে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাজ্য ভানুয়াতুর উপকূলে মঙ্গলবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এর উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়। ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা থেকে মাত্র ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৩ কিলোমিটার (২৭ মাইল) ।

প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের ফলে সাগরে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে এবং ভানুয়াতুর উপকূলরেখার কিছু অংশে এক মিটার (প্রায় তিন ফুট) পর্যন্ত ঢেউয়ের পূর্বাভাস দিয়েছে।

ফিজি, কিরিবাতি, নিউ ক্যালেডোনিয়া, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালুসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর জন্য স্বাভাবিক জোয়ারের পানির উচ্চতা ৩০ সেন্টিমিটার (এক ফুট) বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর