শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বৈরুতের দক্ষিণে ইসরাইলি হামলায় নিহত ২০ : লেবানন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

বৈরুতের দক্ষিণের একটি শহরে মঙ্গলবার আবাসিক ভবন লক্ষ্য করে ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।
রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহরটিতে অভিযানের বিষয়ে মন্ত্রণালয় জানায়, বারজায় ইসরাইলি শত্রুদের অভিযানে ২০ জন নিহত হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।
ঘটনাস্থলে থাকা এক এএফপি সংবাদদাতা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ভবনটি থেকে আগুনের শিখা বের হতে থাকলে বেশ ক’টি পরিবার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটির বাইরের কোনো অঞ্চলে মঙ্গলবার এটি ছিল দ্বিতীয় ইসরাইলি হামলা। গোষ্ঠীটি ২৩ সপ্টেম্বর থেকে ইসরাইলের লক্ষ্যবস্তু। এর আগে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বারজার কাছে উপকূলীয় শহর জিয়েহতে আরেকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলায় একজন নিহত হয়েছে।
একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, হামলাটি ছিল হিজবুল্লাহ ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্যবস্তু করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর