বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্বের দরিদ্র দেশগুলোকে জীবনরক্ষাকারী ওষুধ দিবেনা যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

ট্রাম্প প্রশাসন বিশ্বের দরিদ্র দেশগুলোতে এইচআইভি, ম্যালেরিয়া এবং যক্ষ্মা রোগের মতো জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি, বিশ্বব্যাপী ইউএসএআইডি সমর্থিত দেশগুলোতে নবজাতক শিশুদের জন্য চিকিৎসা সরঞ্জামও বন্ধ করে দিবে দেশটি।

সংশ্লিষ্ট সূত্র ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছে,  মঙ্গলবার ঠিকাদার এবং অংশীদার যারা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর সঙ্গে কাজ করে, তারা অবিলম্বে কাজ বন্ধ করার জন্য এই ধরনের মেমো পাওয়া শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর থেকে মার্কিন সহায়তা এবং তহবিলের ওপর বৃহত্তর স্থবিরতারই অংশ এই পদক্ষেপ।

এ ধরনের একটি মেমো বৃহৎ মার্কিন পরামর্শক সংস্থা কেমোনিক্সের কাছেও গেছে, যারা ইউএসএআইডির সাথে বিশ্বব্যাপী বিভিন্ন পরিস্থিতির জন্য ওষুধ সরবরাহের কাজ করে।

ইউএসএআইডি’র একটি সূত্র এবং একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তা গার্ডিয়ানকে বলেছেন, ওই মেমোতে সংস্থাটির এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা এবং সেইসাথে গর্ভনিরোধক এবং মা ও শিশু স্বাস্থ্য সরবরাহ সংক্রান্ত কাজের কথা উল্লেখ করা হয়েছে।

ইউএসএআইডি-এর প্রাক্তন স্বাস্থ্য প্রধান অতুল গাওয়ান্দে বলেছেন,এটি বিপর্যয়কর। দানকৃত ওষুধ এইচআইভি আক্রান্ত ২ কোটি মানুষকে বাঁচিয়ে রাখে। এটিও আজ বন্ধ হয়ে গেছে।

তবে কেমোনিক্স এবং ইউএসএআইডি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর