শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বিয়ে করলেন অভিনেত্রী সুখমণি সাদনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৪:১১ অপরাহ্ন

বিয়ে করলেন ‘স্যাক্রেড গেমস’খ্যাত অভিনেত্রী সুখমণি সাদনা। তার বরের নাম সানি গিল। গত ৩ মার্চ পাঞ্জাবের অমৃতসরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন সুখমণি-সানি। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে বিয়ের বেশকিছু ছবি শেয়ার করেছেন সুখমণি। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘৩ মার্চ, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি।’

সুখমণির বর সানি গিল কানাডায় বসবাস করেন। ভারতে চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি কানাডায় তার রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে। তার আরেক পরিচয় তিনি প্রযোজক আমান ও পবণ গিলের ভাই।

তা ছাড়া বেশ কটি বলিউড সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন সুখমণি। এগুলো হলো— আর মাধবনের ‘রকেট্রি’, দিলজিৎ দোসাঞ্জের ‘যোগী’ প্রভৃতি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর