বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিদ্রোহীদের এগিয়ে আসার আশঙ্কায় সিরিয়ার হোমস ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:২৯ পূর্বাহ্ন

ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর বিদ্রোহীদের অগ্রসর হওয়া অব্যাহত থাকার আশঙ্কায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের  সংখ্যালঘু শিয়া আলাভি মতানুসারীসহ হাজার হাজার মানুষ বৃহস্পতিবার সিরিয়ার তৃতীয় বৃহত্তম নগরী হোমস থেকে পালিয়ে যাচ্ছে। এক যুদ্ধ পর্যবেক্ষক বৃহস্পতিবার এ খবর জানান।

লেবাননের বৈরুত থেকে এএফপি জানায়, হামার দক্ষিণে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত হোমস নগরীটি বৃহস্পতিবার বিদ্রোহীরা দখল করে নেয়।

ইসলামপন্থী গ্রুপ হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে যোদ্ধারা নগরীর দামেস্ক ও ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আলাভি মতানুসারীদের কেন্দ্রস্থলের এক গুরুত্বপূর্ণ সংযোগস্থলের দিকে অগ্রসর হবে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।

ব্রিটেন-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ‘হোমসের আশপাশের এলাকা থেকে আলাভিদের ব্যাপক বিতাড়ন ও বিদ্রোহীদের অগ্রগতির ভয়ে হাজার হাজার মানুষ সিরিয়ার উপকূলের দিকে পালিয়ে যাচ্ছে।’

নগরীর উপকণ্ঠে বসবাসকারী খালেদ এএফপিকে বলেন, ‘উপকূলীয় তারতুস নগরীর দিকে তাদের যাত্রার সড়কটি শত শত গাড়ির আলোয় ঝলমল করছিল।’

২০১৪ সালের এপ্রিলে, হোমসে আলাভি-প্রধান এলাকাকে লক্ষ্য করে দুটি হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়, যাদের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক।

আল-কায়েদার সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে নেয়। বর্তমানে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতা আবু মোহাম্মদ আল-জাওলানি দলটির নেতা ছিলেন।

২০১৬ সালে জাওলানি জিহাদিদের সাথে সম্পর্ক ছিন্ন করা ঘোষণা দেন এবং পরের বছর আল-নুসরা দলটি বিলুপ্ত করা হয়। আল-নুসরার মূল ভাবনা নিয়ে গঠিত হয় এইচটিএস।
আলাভি-প্রধান এলাকায় বসবাসকারী ৩৭ বছর বয়সী হায়দার টেলিফোনে এএফপিকে বলেন,  বর্তমানে হোমস আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। তিনি বলেন, আমরা অত্যন্ত ভীত-সন্ত্রস্ত, জানি না এক ঘণ্টার মধ্যে কী ঘটতে চলেছে।

তিনি তার বাবা-মাকে তারতুসে পাঠাতে পারলেও গাড়ির অত্যন্ত সংকট থাকায় তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কোনো গাড়ি যোগাড় করতে পারেননি।

তিনি জানান, একটি গাড়ি পেলে তারা যত দ্রুত সম্ভব তারতুসের পথে রওয়ানা দেবেন। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী তারতুসে আসাদের মিত্র রাশিয়া পরিচালিত একটি নৌঘাঁটি রয়েছে।  ১৩ বছরের যুদ্ধের পরও নগরীটি নিরাপদ রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর