বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বাঘি ৪’র ফার্স্ট লুকে টাইগার শ্রফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ২:০৪ অপরাহ্ন

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম এগেইন’র সাফল্যে উচ্ছ্বসিত টাইগার শ্রফ। এরই মধ্যে তার জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির ‘বাঘি ৪’র প্রথম পোস্টার প্রকাশ হয়েছে।

সোমবার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটির উত্তেজনাপূর্ণ ও রক্তাক্ত প্রথম লুক শেয়ার করেছেন।

এক হাতে ছুরি, অন্য হাতে বোতল নিয়ে টয়লেট সিটে বসে থাকা পোস্টারের ছবি শেয়ার করেছেন টাইগার।

ছবিটির সঙ্গে অভিনেতা একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন। তাতে লেখা ছিল, ‘একটি অন্ধকার আত্মা, একটি রক্তাক্ত মিশন। এবার সে আগের মতো নেই!’

‘বাঘি ৪’ পরিচালনা করবেন কন্নড় নির্মাতা এ হর্ষ। এর মধ্যে দিয়ে বলিউডে তার অভিষেক ঘটবে।

নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

২০১৬ সালে সাব্বির খান পরিচালিত প্রথম ‘বাঘি’ সিনেমার মাধ্যমে এ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। এটি ছিল অ্যাকশন-ঘন থ্রিলার, যা ২০০৪ সালের তেলেগু সিনেমা ‘বর্ষম’ এবং ২০১১ সালের ইন্দোনেশিয়ান চলচ্চিত্র ‘দ্য রেইড: রিডেম্পশন’ থেকে অনুপ্রাণিত। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর ও সুধীর বাবু।

আহমেদ খান পরিচালিত দ্বিতীয় পর্ব ‘বাঘি ২’ মুক্তি পায় ২০১৮ সালে। এই সিনেমাটি ছিল তেলেগু সিনেমা ‘ক্ষনম’-এর রিমেক। এতে টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করেছিলেন দিশা পাটানি, মনোজ বাজপেয়ী ও রণদীপ হুদা।

২০২০ সালে ‘বাঘি ৩’ মুক্তি পায়।সেটিও আহমেদ খান পরিচালনা করেছিলেন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন টাইগার শ্রফ, রিতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর।

টাইগার শ্রফ ২০১৪ সালে বলিউডে তার অভিষেক ঘটান সাব্বির খান পরিচালিত ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি ‘বাঘি’, ‘বাঘি ২’, ‘বাঘি ৩’, ‘ওয়ার’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’, ‘মুন্না মাইকেল’, ‘এ ফ্লাইং জাট’, ‘হিরোপান্তি ২’ এবং ‘গণপথ’-সহ বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার সাম্প্রতিকতম উপস্থিতি ছিল ‘সিংহম অ্যাগেইন’ সিনেমায়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর