বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘বসুন্ধরা গ্রুপ যেটা দিল, সেটা দিয়া কাজ করি খাবার পামো’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

‘বিয়া করলুং সুকত থাকার জন্যে, কিন্তু কপালত সুক জুটিল না। স্বামী আর একটাই জায়া সংসার পাতিল।এলা মুই তোর ছাওয়াক নিয়া মার সাথত থাকং। ’ কথাগুলো বলছিলেন হাতিয়া ইউনিয়নের অন্তপুর গ্রামের কারিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম।

সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী, চিলমারী ও উলিপুর উপজেলায় তিন মাসের প্রশিক্ষণ শেষে ৬০ জন অসচ্ছল নারীর হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

তাদের সঙ্গে মনোয়ারা বেগমও পেলেন সেলাই মেশিন উপহার।

তার বয়স খুব বেশি হলে ৩২ বছর। এর মধ্যে আট বছর স্বামীর ঘরে সংসার করে হয়েছে বিবাহবিচ্ছেদ। মনোয়ারার ঘরে এখন এক ছেলে। তিনি থাকেন তাঁর মায়ের সঙ্গে।

বৃদ্ধা মায়ের একমাত্র সম্বল মনোয়ারা। আর মনোয়ারা চান তাঁর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলতে। মনোয়ারা বেগম বলেন, ‘তিন মাস আপার কাছকাছি টেনিং নিছি। এলা ছেলোয়ার, কামিজ, বাচ্চাদের প্যান্ট, টেপ এগলা ভালমত বানবার পাই। মেশিন ধরি বসমো কাজকাম করমো। কয়টা টেকা কামাই করমো। গ্রামত মানুষ টেইলাসত না যায়, এটে সবাই বাড়িত এ কাপড় বানায় কাজ আসবে, ইনশাআল্লাহ। ’

মনোয়ারা আরো বলেন, ‘ছাওয়াটা ক্লাস ফোরত পড়ে উয়ার তো দাদি আর মাও ছাড়া কাউয়ো নাই। এলাতো সেলাই মেশিন পাইলং বসুন্ধরা শুভসংঘ থাকি। ছাওয়াটাক ভাল করি মানুষ করিম আর হামার হাতখরচও হইবে। ’

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘টেকা দিলে সে টেকা বেশিদিন থাকে না। কিন্তু বসুন্ধরা গ্রুপ যেটা দেইল, সেটা দিয়া হামরা কাজ করি খাবার পামো। আল্লাহ ওমার ভাল করুক। -বাংলানিউজ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর