বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বরিশালে যুবককে ‘পিটিয়ে হত্যা’, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৯ অপরাহ্ন

বরিশালের গৌরনদীতে চাঁদার দাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার আসামি এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মো. সোহেল রানা জানিয়েছেন।

গ্রেপ্তার আল আমিন তালুকদার গৌরনদী উপজেলার বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। তিনি উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

একই গ্রামের কামালা সিকদারের ছেলে রাশেদ সিকদার (২৪) পিটুনিতে মারা যাওয়ার অভিযোগে আল আমিনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা জানান, রাশেদের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গত ১৬ অগাস্ট সন্ধ্যায় বার্থী বাজারে রাশেদকে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।

এ ঘটনায় রাশেদের ভাই রাসেল সিকদার গত ১৭ অগাস্ট গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা তদন্ত শুরু করে।

গোপন সংবাদে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজার থেকে আল আমীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন দাবি করে র‌্যাব জানায়, আসামিকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর