শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বড় জার্নি করেও শুটিং ফ্লোরে শাকিব খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

দেশে ও বিদেশে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক শাকিব খান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ‘রাজকুমার’ সিনেমার টানা ১৮ দিনের শুটিং সেরে গতকাল সকাল ৮টার দিকে ঢাকায় ফিরেছেন এই কিং খান।

২২ ঘণ্টার লং জার্নি শেষে ঘণ্টা তিনেক গুলশানের বাসায় বিশ্রাম নিয়ে বিকেলেই আবার হেলিকপ্টারে চেপে রাঙামাটির সাজেকের উদ্দেশ্যে উড়াল দেন। সেখানে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন বলে জানান সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান।

আগামী ঈদুল ফিতরে ‘রাজকুমার’ মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ করেছেন। বাকি দুদিনের লটে একটি শুটিংয়ে অংশ নিতেই সাজেক গেছেন শাকিব খান। হেলিকপ্টার যোগে শাকিবের সফরসঙ্গী ছিলেন প্রযোজক আরশাদ আদনান।

 

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর