বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  আগামী ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে তাদের বৈঠক হতে পারে বলে জানিয়েছে ট্রাম্প। 

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।  ট্রাম্প বলেন, ‘আজ (সোমবার) সকালে তার সঙ্গে আমার দীর্ঘ সময় আলোচনা হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। ’

ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মোদি লেখেন, ‘আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করব। ’

নরেন্দ্র মোদি সম্ভাব্য মার্কিন সফর নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য জানায়নি ভারত।  তবে, নয়াদিল্লির কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, ভারতীয় পক্ষ দুই নেতার মধ্যে একটি প্রাথমিক বৈঠকের জন্য কাজ করছে।

দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডোনাল্ড ট্রাম্প ভারতের আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধি এবং একটি ন্যায্য দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। ’

গত আমলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতে যান। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর