বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে অনুদানের চেক হস্তান্তর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

তারুণ্যের উৎসব উপলক্ষে বিগত  জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. বাতেন।

এসময় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্দোলনে আহত ও চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাহেদুল ইসলাম, আনোয়ারুল আজিম, মো. নাহিদুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে জেলায় আহতদের তালিকায় ৩৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে মোট দুই লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর