বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফুলকো রুটি বানানোর নিয়ম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১১:০৯ অপরাহ্ন

নেহারি, গরুর মাংস, মুরগির মাংস কিংবা সবজির সঙ্গে পরিবেশন করা যায় ফুলকো রুটি। দারুণ স্বাদের এই রুটি নিজেই বানাতে পারেন। রেসিপি জেনে নিন।

প্রথম ধাপ: মিক্সিং বোলে তিন কাপ আটা বা ময়দা নিন। এর মধ্যে স্বাদ অনুযায়ী একে একে লবণ, চিনি এক টেবিল চামচ পরিমাণ, ইস্ট এক টেবিল চামচ পরিমাণ, এক টেবিল চামচ ঘি, এক টেবিল চামচ তেল মিশিয়ে নিন। তারপরে কুসুম গরম পানি বা কুসুম গরম দুধ অল্প অল্প পরিমাণে দিয়ে ময়ান করে নিতে হবে। মসৃণ হওয়া পর্যন্ত মথে নিতে হবে। তারপর আটায় তেল মেখে আধা ঘণ্টা রেখে দিন। আরও বেশি তুলতুলে করার জন্য এক ঘণ্টা রেখে দিতে পারেন। আবার একটু মথে নিন। এই নিয়ম মেনে রুটি হবে নরম তুলতুলে।

দ্বিতীয় ধাপ: এবার ছোট ছোট আটটি বল তৈরি করে নিন। তার পর বেলে নিন। হাফ ইঞ্চি পরিমাণ মোটা রেখে রুটি বেলে নিতে হবে।

তৃতীয় ধাপ: এবার মিডিয়াম আঁচে রেখে রুটি সেঁকে নিন। হাইহিটে রাখলে রুটি ফুলবে না। ত্রিশ সেকেন্ড পর পর রুটি উল্টে নিন। পুরোটা রুটি ফুলে উঠলে হয়ে গেল ফুলকো রুটি। রুটি সেঁকে নেওয়ার সময় খুব বেশি চাপ দেবেন না। কারণ এই রুটির ভেতরটা অনেকটা ফাঁপা থাকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর