বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে নিয়োগ দিয়েছেন।

হেগসেথের সরকারি ওয়েবসাইট জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক, এবং কিউবার গুয়ানতানামো বে’তে ও কাজ করেছেন। হেগসেথের প্রশংসা করে তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন,হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকাই প্রথম’ নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরো দুর্দান্ত হবেএবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

মাত্র ৪৪ বছর বয়সী হেগসেথ ন্যাশনাল গার্ডের পদাতিক কর্মকর্তা ছিলেন। তিনি বলেছিলেন তাকে সেনাবাহিনী আর চায় না।  ট্রাম্প পন্থী হিসেবে বিবেচনা করার পর তিনি ২০২১ সালে সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেন। হেগসেথ তার রচিত সর্বাধিক প্রচারিত বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স:বিহাইন্ড দ্য

বিট্রেয়াল অব দ্য মেন হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন,অনুভূতিটা পারস্পরিক ছিল-আমিও আর এই সেনাবাহিনীকে চাইনি।

চলতি বছরের জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে সেসব জেনারেলদের বরখাস্ত করবেন যারা জাতিগত এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী।

পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় টেনেসি রাজ্যে স্ত্রী ও সাত সন্তানকে নিয়ে বসবাস করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর