বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পুলিশের এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে প্রতারক গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

পুলিশের এএসপি পরিচয় দিয়ে অভিনব কৌশলে প্রতারণা করে ভিকটিমদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার প্রতারকের নাম- ফখরুল ইসলাম বিজয় (৩০)।

সিটিটিসির এন্টি ইললিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারক ফখরুল ইসলামকে গ্রেফতার করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর জনৈক আল-আমিন ঢালীর ম্যাসেঞ্জারে একটি ফেইক ফেসবুক আইডি থেকে আপত্তিকর ছবি ও ভিডিও প্রেরণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে আল-আমিন ডিএমপি’র গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তারা আরো জানায়, ফখরুল পরদিন ২৪ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে আল-আমিনকে ফোন করে হোয়াটসঅ্যাপে ওই জিডির কপি পাঠিয়ে নিজেকে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এএসপি পরিচয় দেয় এবং এটিইউ’র সাইবার ক্রাইম বিভাগে কাজ করে বলে জানায়।

সূত্রটি জানায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় ফখরুল ফোন করে ওই জিডির সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে আল-আমিনের নিকট টাকা দাবি করে। সরল বিশ্বাসে ভিকটিম আল-আমিন প্রথমে তাকে দুই হাজার ১৯০ টাকা প্রদান করেন। পরবর্তীতে ফখরুলের কথা মতো ২৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশ ও নগদের মাধ্যমে সর্বমোট পাঁচ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু সেই জিডির সমস্যা সমাধান করতে ফখরুল আরো দশ লাখ টাকা দাবি করলে আল-আমিন বুঝতে পারেন যে, ফখরুল একজন প্রতারক।

পরবর্তীতে আল-আমিন টাকা দেওয়া বন্ধ করে দিলে প্রতারক ফখরুল তার ফেক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম আল-আমিনের অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ৬ ডিসেম্বর গুলশান থানায় একটি প্রতারণার মামলা করা হয়।

সিটিটিসি সূত্রে আরোও জানা যায়, মামলা পর আল-আমিন সিটিটিসিকে এই অভিনব প্রতারণার বিষয়টি অবহিত করলে সিটিটিসি এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান শনাক্ত করে। গত রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জের পূর্ব লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রতারক ফখরুল ইসলাম বিজয়কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সিটিটিসি জানায়, প্রতারক ফখরুল কৌশলে প্রতারণার মাধ্যমে থানায় অথবা অনলাইনে দায়েরকৃত মিসিং জিডির কপি সংগ্রহ করতো। পরবর্তীতে নিজেকে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাইবার ক্রাইমের এএসপি পরিচয় দিয়ে সেই জিডির সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে ভিকটিমদের কাছ থেকে মোটা অংকের টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিতো।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর