বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পটেটো ক্র্যাকার নিজেই বানান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১১:০৭ অপরাহ্ন

শিশুরা প্রায়ই পটেটো ক্র্যাকার খাওয়ার বায়না ধরে। বাজারের পটেটো ক্র্যাকার খাওয়াতে না চাইলে ঘরেই বানিয়ে দিতে পারেন। বিকেলের নাস্তা কিংবা চা পর্বেও রাখতে পারেন মুচমুচে পটেটো ক্র্যাকার। জেনে নিন রেসিপি।

প্রথম ধাপ: দুইটি আলু নিয়ে নিন। এরপরে খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিন। তারপর পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে আলুর স্লাইসগুলো এক মিনিটের মতো সিদ্ধ করুন। তারপরে আলুর স্লাইসগুলো তুলে ঠান্ডা পানিতে ধুয়ে নিন। এরপরে টাওয়াল বা টিস্যু দিয়ে ভালোভাবে স্লাইসগুলো মুছে নিন।

দ্বিতীয় ধাপ: এবার চুলায় একটি কড়াইতে পরিমাণমতো তেল দিয়ে দিন। জ্বাল মাঝারি আঁচে রেখে আলুর স্লাইসগুলো ভেজে নিতে হবে। বার বার উল্টে দিতে হবে। পাঁচ মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। ভাজা পটেটোগুলো একটি বাটিতে তুলে তার ওপর একটু বিট লবণ ছড়িয়ে দিন। নেড়ে চেড়ে নিন। ব্যাস রেডি আপনার পটেটো ক্র্যাকার।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর