শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

নাফ নদীতে মাছ শিকারে গিয়ে ২০ বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে জিম্মি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়ার নাফ নদীর মোহনায় মাছ শিকারে গেলে ফেরার পথে ২০ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের আরাকান আর্মি। 
ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল ৫টায় নাইক্ষ্যংদিয়া নাফ নদী মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
আব্দুস সালাম বলেন, সকালে ১৫টি কাঠের নৌকা সহ ২০ জন জেলে মাছ শিকারে যান। ফেরার পথে নাইক্ষ্যংদিয়ার মোহনা থেকে নৌকা সহ ২০ জন জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বর্তমানে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, ২০ জন জেলেকে আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিজিবির সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, জেলেদের ফিরিয়ে আনার বিষয়ে যোগাযোগ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর