বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে ভারতের বিবৃতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৩:২৪ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করে।

রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও এস্কেবেটর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি।

ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত সরকার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন- তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর