বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দ্বিতীয় দফা অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক। স্থানীয় সময় শনিবার বিকেলে পার্লামেন্টে ভোটাভুটিতে অংশ নেবেন দেশটির পার্লামেন্ট মেম্বাররা।

সিউল থেকে এএফপি আজ এই খবর জানিয়েছে।

এএফপি জানিয়েছে, অভিশংসন পাস করতে হলে দুই-তৃতীয়াংশ পার্লামেন্ট মেম্বারের ভোটের প্রয়োজন হবে।

এই প্রস্তাব পাস করতে হলে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের ৮ এমপিকেও প্রস্তাবের পক্ষে ভোট দিতে হবে।

এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক ওইদিন জানিয়েছিলেন, অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ১৯৫টি। প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না হওয়ায় প্রস্তাবটি পাস হয়নি।

দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করে দেশটির রাজনীতি এখন উত্তাল। এর ফলে, ইউনের রাজনৈতিক ক্যারিয়ার বড় সংকটের মুখে। গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন তিনি। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইউন সুক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর