শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দুই অতিরিক্ত আইজিপিসহ ডিএমপির ৮ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:১৪ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও রদবদল করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

বদলি করা কর্মকর্তারা হলেন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (সুপারনিউমারারি) এ কে এম হাফিজ আক্তার শিল্পাঞ্চল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) ড. খ. মহিদ উদ্দিনকে টুরিস্ট পুলিশে, ডিএমপির অতিরিক্ত কমিশনার(ডিআইজি) মুনিবুর রহমানকে এপিবিএন হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. ইসরাইল হাওলাদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মাসুদ করিমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ও ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এবং সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হাসান মো. শওকত আলীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর