বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দিনাজপুরে খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নামে মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ১:১৭ অপরাহ্ন

সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করে ও ৭৫ জনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে দিনাজপুর বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ওই মামলার বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করে শনিবার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছেন।

তিনি জানান, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার  বৈষম্যবিরোধী ছাত্র নেতা ফয়সাল মোস্তফা বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে বোচাগঞ্জ  থানায় ২৪ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞতা নামা ৭৫ জনের নামে ছাত্রদের উপর হামলা ও হত্যার চেষ্টার অভিযোগে এনে একটি মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১৮  জুলাই বোচাগঞ্জ  উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে আসামীরা বাঁধা সৃষ্টি করে তাদের উপর চড়াও হয়ে হত্যার চেষ্টাসহ ছাত্রদের উপর হামলা চালিয়ে আহতের ঘটনা সৃষ্টি করেন। আহত ছাত্ররা চিকিৎসা নিয়েছেন।

দায়ের করা মামলায় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আফসার আলীকে পুলিশ শনিবার দুপুরে  গ্রেফতার করে সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন।
পুলিশের সূত্রটি জানায়, গ্রেফতারকৃত আসামীর পক্ষে কোন জামিনের আবেদন করা হয়নি। ওই আসামিকে রাত ৮টায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দিনাজপুরে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান,এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর