বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দাম্পত্য সম্পর্ক নষ্ট হয় যেসব কারণে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩:৩৩ অপরাহ্ন

বিয়ের সম্পর্কটা তৈরি হয় কয়েকটি শর্ত পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে। নিকাহনামায় কিছু শর্ত দেওয়া থাকে, সেসব মেনে নিয়ে বর কনে স্বাক্ষর করে থাকেন। সুতরাং দাম্পত্য সম্পর্ক ভালো রাখার অন্যতম উপায় হচ্ছে প্রতিশ্রুতি বা শর্ত রক্ষা।

ক্লিনিক্যাল সাইক্লোজিস্ট ডা. ফারাহ দীবা বলেন, নিকাহনামা না পড়েই অনেকে স্বাক্ষর করে দেন। দেখা যায় যে, প্রতিশ্রুতি রাখতে পারবেন কিনা, সেটা না জেনেই স্বাক্ষর করে দিচ্ছেন। প্রতিশ্রুতিগুলো আমাদের ভালোভাবে বোঝা উচিত। এবং পূরণ করা উচিত। প্রতিশ্রুতির ধরন হচ্ছে ব্যক্তি তার করা প্রতিশ্রুতিগুলো দিনে দিনে এবং ধীরে ধীরে পূরণ করবেন।

ফারাহ দীবা আরও বলেন, দাম্পত্যে বিশ্বাস ভঙ্গ করা একটা বড় বিরূপ প্রভাব ফেলে। যেমন একজন স্বামী তার স্ত্রীকে কথা দিলেন যে তিনি আর মাদক সেবন করবেন না। কিন্তু এরপর আবার মাদক সেবন করলেন। এতে দাম্পত্যে অবিশ্বাস বেড়ে যায়। দাম্পত্য সম্পর্কে বিশ্বাস ফেরানোর জন্য একে অপরকে সঠিক তথ্য দেওয়ার কোনো বিকল্প নেই। যেমন আমরা কখন কে কোথায় আছি এই বিষয়গুলো একজন আরেকজনকে জানাতে হবে। আমরা যখন সঠিক তথ্য দেই না তখনই অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়।

প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে একটি সূত্র মানতে পারেন, ধরুন আপনার কাছে একজন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আপনি তার কাছে কী কী আশা করেন। তার একটি তালিকা তৈরি করুন। এবার আপনি নিজে যখন কারও প্রতিশ্রুতি রক্ষা করতে চাইছেন এবং বিশ্বাস অর্জন করতে চাচ্ছেন সেই বিষয়গুলো মেনে চলতে শুরু করতে পারেন।

শেষ কথা, দাম্পত্য সম্পর্ক নষ্ট করতে না চাইলে একে অপরের সঙ্গে দায়িত্বশীল আচরণ করা জরুরি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর