শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

থাইল্যান্ডে ক্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ২:২০ অপরাহ্ন

ব্যাংককের একেবারে উপকণ্ঠে একটি নির্মাণস্থলে শুক্রবার ক্রেন দুর্ঘটনায় তিন শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। ব্যাংকক থেকে এএফপি পরিবেশিত খবরে একথা বলা হয়।

শুক্রবার সকালে ব্যাংককের পশ্চিমে সামুত সাখোনে ভবন নির্মাণের কাজে লাগানো একটি ক্রেন পড়ে যাওয়ায় এ ঘটনা ঘটে।

সামুত সাখোন পুলিশের ডেটচানাকর্ন চানথাফুম এএফপিকে জানায়, এতে ঘটনাস্থলেই তিনজন শ্রমিকের মৃত্যু এবং আরও ১০ জন আহত হয়। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

তিনি বলেন ‘আমরা তিনটি লাশ দেখেছি।’ তারা ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে প্রাণ হারিয়েছে।

প্রকৌশলী এবং পুলিশের একটি টিম ক্রেন পড়ে যাওয়ার কারণ তদন্ত করছে।

থাইল্যান্ড জুড়ে নির্মাণ দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজনীয়তা উপেক্ষা করে এবং অনুমতি ছাড়াই কাজ করায় দেশটিতে এমটা ঘটছে।

গত মার্চ মাসে ব্যাংককের পূর্বাঞ্চলে একটি কারখানায় নির্মাণ কাজের সময় ক্রেন পড়ে সাতজন নিহত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর