বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ত্বকে ডাবের পানি ব্যবহারের উপকারিতা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৩:২৬ অপরাহ্ন

তাপদাহে পুড়ছে প্রকৃতি, জৌলুস হারাচ্ছে ত্বক। এই সময় জৌলুস ধরে রাখার জন্য ডাবের পানি দিয়ে ত্বকের যত্ন নিতে পারেন। ত্বকের যত্নে ডাবের পানি যেভাবে ব্যবহার করতে পারেন।

মুখে ডাবের পানির ঝাপটা দিন। তারপর ক্লিনজার মেখে নিন। এবার আবার ডাবের পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বক টান টান থাকবে। মায়েশ্চারাইজার হিসেবেও ডাবের পানি ব্যবহার করা যায়। সেজন্য ডাবের পানিতে তুলার বল ভিজিয়ে নিয়ে মুখে ত্বকে মেখে নিতে হবে।

ডাবের পানি ব্যবহারে যেসব উপকার পাবেন: ডাবের পানিতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। যা ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়ার সঙ্গে লড়াই করে ব্রণ থেকে হওয়া ক্ষত সারাতেও দারুণ ভাবে কাজ করে। ভালো ফলাফল পেতে আধা চা চামচ ডাবের পানির সঙ্গে আধা চামচ হলুদের গুড়া মিশিয়ে মিশ্রণটি ত্বকে মাখতে পারেন।

ডাবের পানি পান করলে ত্বক ভালো থাকে: একটি গবেষণায় দেখা গেছে ডাবের পানি পান করলে ত্বকে অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বাড়ে। এটি পানি শরীরে ফ্রি র‌্যাডিক্যালের প্রভাব নিয়ন্ত্রণ করে। ডাবের পানি পান করলে বলিরেখা, কালচে ছোপ, মেছতার মতো বয়সজনিত উপসর্গগুলো নিয়ন্ত্রণে থাকে।

ডাবের পানিতে আছে ভিটামিন সি এবং অ্যামাইনো অ্যাসিড। যা ত্বকের জেল্লা বাড়ায়। এ ছাড়া ডাবের পানিতে থাকা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো খনিজ থাকা ত্বকের নিজস্ব প্রোটিন তৈরি হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর