শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

সিরিয়ার শীর্ষ কূটনীতিক আসাদ আল-শাইবানি শুক্রবার বলেছেন, তিনি চলতি সপ্তাহে সরকারী সফরে আরব আমিরাত, কাতার ও জর্ডানে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রথম সৌদি আরব সফর করেন।

সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রী শাইবানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানিয়েছেন ভাতৃপ্রতীম কাতার, আমিরাত এবং জর্ডানে তিনি সিরিয়ার প্রতিনিধিত্ব করবে।

দামেস্ক থেকে এএফপি আজ এই খবর জানায়।

সিরিয়ার নতুন সরকার দেশের অবকাঠামো পুনর্গঠনে এবং অর্থনীতিকে চাঙ্গা করতে সিরিয়াতে সম্পদশালী উপসাগরীয় রাষ্ট্রগুলোর বিনোয়াগ চায়। এর আগে শাইবানি সৌদি আরবে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে ছিলেন নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধান। আসাদের পতনের পর এটা ছিল সিরিয়ার ইসলামপন্থী শাসকদলের প্রতিনিধিদের প্রথম বিদেশ সফর।

সৌদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, গত মাসে সৌদি আরবের একটি প্রতিনিধি দল সিরিয়ার দামেস্কে নতুন নেতা আহমেদ আল-শারার সাথে সাক্ষাৎ করেন। ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম এর নেতৃত্ব দিচ্ছেন এই আল-শারা।

সৌদি মালিকানাধীন ‘আল আরাবিয়া’ টেলিভিশনকে গত সপ্তাহে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শারা বলেছেন, ‘সিরিয়ার ভবিষ্যত গঠনে সৌদি আরবের বড় ভূমিকা থাকবে।

এছাড়া সকল প্রতিবেশি দেশেরও যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে বিনিয়োগের সুযোগ থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর